বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজন হলে তিনিও রাস্তায় নামবেন এবং সবার আগে বুক পেতে দেবেন। বুধবার রাতে আয়োজিত জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইসলামী ব্যাংক কোনো নির্দিষ্ট দলের নয়, এটি জনগণের ব্যাংক। যারা এখানে আমানত রেখেছেন, ব্যাংকটি তাদের। ব্যাংকের গ্রাহকদের […]
ছবি: সংগৃহীত
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজন হলে তিনিও রাস্তায় নামবেন এবং সবার আগে বুক পেতে দেবেন। বুধবার রাতে আয়োজিত জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইসলামী ব্যাংক কোনো নির্দিষ্ট দলের নয়, এটি জনগণের ব্যাংক। যারা এখানে আমানত রেখেছেন, ব্যাংকটি তাদের। ব্যাংকের গ্রাহকদের ওপর গুলি চালানো হলে তিনি নিজে সবার আগে দাঁড়াবেন বলেও মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “আগে আমার বুকে গুলি চালান, তারপর গ্রাহকদের ওপর গুলি চালাবেন।” তিনি দাবি করেন, ইসলামী ব্যাংক দেশের সব মানুষের সম্পদ।
অনুষ্ঠানে তিনি আরও অভিযোগ করেন, একজন “ফ্যাসিস্টের দোসরকে” ইসলামী ব্যাংকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশ্ন তুলে বলেন, “একজন ঋণখেলাপির স্বামী কি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হতে পারে?”