উত্তরার তুরাগ থানাধীন এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের সদস্য ইকবাল হোসেনকে অপহরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে এ ঘটনা সম্পর্কে জানা যায়। অভিযোগে বলা হয়, উত্তরার ১০ নম্বর সেক্টরের ১১ নম্বর রোড এলাকা থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী ময়লা দেলোয়ার ও কাওসারের নেতৃত্বে একটি দল ইকবাল হোসেনকে জোরপূর্বক তুলে নিয়ে […]
ছবি: আমার দেশ
উত্তরার তুরাগ থানাধীন এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের সদস্য ইকবাল হোসেনকে অপহরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে এ ঘটনা সম্পর্কে জানা যায়।
অভিযোগে বলা হয়, উত্তরার ১০ নম্বর সেক্টরের ১১ নম্বর রোড এলাকা থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী ময়লা দেলোয়ার ও কাওসারের নেতৃত্বে একটি দল ইকবাল হোসেনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অভিযুক্তরা সবাই আওয়ামী লীগের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবরাজের সন্ত্রাসী বাহিনীর সদস্য এবং জুলাই মাসের হত্যা মামলার আসামি বলে দাবি করা হয়েছে।
পরে একটি বাড়ির নিচতলা থেকে অচেতন অবস্থায় ইকবাল হোসেনকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারি কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।