উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা এই মুহূর্তে বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয় বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। পরিবারের পক্ষ থেকেও দেশের চিকিৎসকদের ওপর আস্থা […]
ছবি: সংগৃহীত
উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা এই মুহূর্তে বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয় বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। পরিবারের পক্ষ থেকেও দেশের চিকিৎসকদের ওপর আস্থা রাখা হয়েছে। তবে ভবিষ্যতে মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি আবার বিবেচনা করা হতে পারে।
তিনি বলেন, মির্জা আব্বাসের চিকিৎসার জন্য একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বৈঠক করে তার অবস্থা পর্যালোচনা করেছে। আলোচনার ভিত্তিতে চিকিৎসকেরা তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে সেই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছে।
এর আগে জুমার নামাজের পর তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকরা তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য তুলে ধরেন।
ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।