সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৫৯ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬

উপদেষ্টা থাকার সময় কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিতে হবে: সংসদে নাহিদ ইসলাম

জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের সময় নবীনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রমাণ চেয়েছেন। তিনি বলেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে কোথায় তিনি দুর্নীতি করেছেন, সে বিষয়ে সরকারপক্ষকে সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ প্রসঙ্গ ওঠে। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের […]

উপদেষ্টা থাকার সময় কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিতে হবে: সংসদে নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের সময় নবীনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রমাণ চেয়েছেন। তিনি বলেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে কোথায় তিনি দুর্নীতি করেছেন, সে বিষয়ে সরকারপক্ষকে সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ প্রসঙ্গ ওঠে। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বক্তব্যের পর ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়ান নাহিদ ইসলাম। পরে তিনি অভিযোগের জবাব দেন।

নাহিদ ইসলাম বলেন, সংসদে অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। অথচ তিনি নির্বাচনের অনেক আগেই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে বেরিয়ে এসেছেন। তাই তাঁর বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হচ্ছে, তা প্রমাণ করার দায়িত্ব সংশ্লিষ্টদেরই। তিনি বলেন, “নাহিদ ইসলামের নামে কী দুর্নীতির অভিযোগ উঠেছে, আমি কোথায় দুর্নীতি করেছি, তার প্রমাণ দিতে হবে।”

নিজের বক্তব্যে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি অল্প সময়ের জন্য উপদেষ্টার দায়িত্বে ছিলেন। সেই সময়কার দুর্নীতির অভিযোগ তুললে তার সুনির্দিষ্ট ভিত্তি থাকতে হবে। তা না হলে এ ধরনের বক্তব্য সংসদে তোলা ঠিক নয়।

এ সময় তিনি বয়স ও পরিচয় নিয়েও কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, তিনি বয়সে তরুণ হলেও জনগণের ভোটেই সংসদে এসেছেন। তিনি কারও “ছোট ভাই” হিসেবে নয়, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবেই সংসদে উপস্থিত হয়েছেন। তাই সংসদে তাঁর প্রাপ্য সম্মান ও মর্যাদা তিনি প্রত্যাশা করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ