জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে ৩৬ দফার নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছে। এক নজরে ইশতেহারের প্রধান বিষয়গুলো— 🏛️ সুশাসন ও জবাবদিহি ⚖️ মানবাধিকার ও বৈষম্যবিরোধী ব্যবস্থা 💼 প্রশাসন ও অর্থনীতি 👷 শ্রম, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা 📚 শিক্ষা, গবেষণা ও তরুণ সমাজ 🏥 স্বাস্থ্য ও […]
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে ৩৬ দফার নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছে। এক নজরে ইশতেহারের প্রধান বিষয়গুলো—
🏛️ সুশাসন ও জবাবদিহি
- জুলাই সনদ বাস্তবায়নে স্বাধীন কমিশন
- জুলাই গণহত্যা, গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার
- ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন
- জনপ্রতিনিধি ও শীর্ষ কর্মকর্তাদের সম্পদ–আয়ের হিসাব ‘হিসাব দাও’ পোর্টালে প্রকাশ
⚖️ মানবাধিকার ও বৈষম্যবিরোধী ব্যবস্থা
- ধর্মবিদ্বেষ, সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু নিপীড়ন রোধে বিশেষ মানবাধিকার সেল
- প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পূর্ণ সামাজিক সুরক্ষা
💼 প্রশাসন ও অর্থনীতি
- আমলাতন্ত্রে ল্যাটেরাল এন্ট্রি ও পারফরম্যান্সভিত্তিক পদোন্নতি
- কর ফাঁকি রোধ, কর-জিডিপি অনুপাত ১২ শতাংশে উন্নীত
- ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও সম্পদ বাজেয়াপ্ত
👷 শ্রম, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা
- জাতীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা
- আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান
- এসএমই খাতে ক্যাশফ্লোভিত্তিক ঋণ ও ১০ হাজার কোটি টাকার তহবিল
📚 শিক্ষা, গবেষণা ও তরুণ সমাজ
- শিক্ষা সংস্কার কমিশন
- স্নাতকে বাধ্যতামূলক ৬ মাস ইন্টার্নশিপ/থিসিস
- প্রবাসী গবেষকদের ফেরাতে রিভার্স ব্রেন ড্রেইন প্রোগ্রাম
- ভোটের বয়স ১৬ এবং Youth Civic Council
🏥 স্বাস্থ্য ও সামাজিক সেবা
- উত্তর ও দক্ষিণাঞ্চলে বিশেষায়িত স্বাস্থ্যসেবা জোন
- জিপিএস-ট্র্যাকড জাতীয় অ্যাম্বুলেন্স সিস্টেম
- এনআইডিভিত্তিক ডিজিটাল হেলথ রেকর্ড ও জাতীয় স্বাস্থ্য বীমা
👩 নারী ও পরিবার
- নিম্নকক্ষে ১০০ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন
- ৬ মাস মাতৃত্ব ও ১ মাস পিতৃত্বকালীন ছুটি
- সরকারি কর্মক্ষেত্রে ঐচ্ছিক পিরিয়ড লিভ ও ডে-কেয়ার বাধ্যতামূলক
🌱 পরিবেশ, কৃষি ও অবকাঠামো
- দূষণকারী ইটভাটা বন্ধ ও সবুজ প্রযুক্তি
- ৫ বছরে ২৫% নবায়নযোগ্য বিদ্যুৎ
- কৃষকের কাছে সরাসরি ক্যাশব্যাক ভর্তুকি
- দেশীয় বীজ গবেষণা ও খাদ্য সার্বভৌমত্ব
🌍 প্রবাসী, পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা
- ডায়াস্পোরা ডিজিটাল পোর্টাল (ওয়ান-স্টপ সার্ভিস)
- রেমিট্যান্সের বিপরীতে বিনিয়োগ ও পেনশন সুবিধা
- রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ
- সীমান্ত হত্যা ও অসম চুক্তিতে দৃঢ় কূটনৈতিক অবস্থান
- সশস্ত্র বাহিনীর জন্য রিজার্ভ ফোর্স ও আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা