সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:০৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, যে দায়িত্ব পেলেন তিনি

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। দলে যোগদানের সঙ্গে সঙ্গে তাঁকে মুখপাত্রের পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসিফ মাহমুদ নিজে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না। বরং দলীয় প্রার্থীদের […]

আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। দলে যোগদানের সঙ্গে সঙ্গে তাঁকে মুখপাত্রের পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসিফ মাহমুদ নিজে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না। বরং দলীয় প্রার্থীদের বিজয়ী করে সংসদে গণ-অভ্যুত্থানের পক্ষে শক্ত অবস্থান তৈরি করতেই তিনি কাজ করবেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কার্যক্রম সমন্বয় ও পরিচালনার দায়িত্ব আসিফ মাহমুদের ওপর ন্যস্ত করা হয়েছে। এর আগে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ায় সেই দায়িত্ব ছেড়ে দেন।

এ সময় আসিফ মাহমুদ বলেন, তাঁর ব্যক্তিগতভাবে সংসদে যাওয়ার চেয়ে আন্দোলনের সহযোদ্ধাদের সংসদে পৌঁছে দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শে বিশ্বাসী যত বেশি মানুষ সংসদে যেতে পারে, সেটাই হবে আমার বড় অর্জন।”

তিনি আরও জানান, এনসিপির প্রার্থীদের নির্বাচিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন এবং সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করাই হবে তাঁর মূল লক্ষ্য।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ