সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:২৭ অপরাহ্ন, ৬ মার্চ ২০২৬

‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে রচিত প্রথম বই ‘এনসিপির যাত্রা’–এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, বইটির লেখক ও এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম, প্রকাশনা প্রতিষ্ঠান […]

‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে রচিত প্রথম বই ‘এনসিপির যাত্রা’–এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, বইটির লেখক ও এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম, প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শ–এর স্বত্বাধিকারী মাহবুব রাহমান, দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহিন এবং এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারওয়ারসহ আরও অনেকে।

লেখক মাহাবুব আলম জানান, বইটিতে এনসিপির রাজনৈতিক দর্শন, বিভিন্ন কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে দলটির শুরুর সময়ের কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থানের একটি সার্বিক চিত্র পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, বইটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–এর দীর্ঘ সময়ের শাসনামলের একটি সমালোচনামূলক বিশ্লেষণও অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে দেশের গণতান্ত্রিক কাঠামো, নাগরিক অধিকার ও রাজনৈতিক সংস্কৃতির বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে।

লেখকের মতে, বইটি তিন ধরনের পাঠকের জন্য বিশেষভাবে উপযোগী—সাধারণ পাঠক, যারা এনসিপির রাজনৈতিক অবস্থান জানতে চান; দলের নেতাকর্মী, যারা নিজেদের অতীত কর্মকাণ্ড সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে চান; এবং গবেষক বা শিক্ষাবিদ, যারা বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ইতিহাস ও নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপিকে নিয়ে গবেষণা করতে আগ্রহী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ