সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৪১ অপরাহ্ন, ৬ জুলাই ২০২৬

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে সাভারে আয়োজিত সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। ঠিক সেই সময় সমাবেশস্থলের কাছে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে, যা উপস্থিত […]

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে সাভারে আয়োজিত সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। ঠিক সেই সময় সমাবেশস্থলের কাছে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

ঘটনার সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা। বিস্ফোরণের পর সমাবেশস্থলে সাময়িক উত্তেজনা দেখা দিলেও নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির প্রথম দিনের অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে পদযাত্রা শেষে সাভারে এ সমাবেশের আয়োজন করা হয়েছিল।

ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ