নতুন তিন দলীয় রাজনৈতিক জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আজ হতে যাচ্ছে। ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)–এই তিন দলের সমন্বয়ে গঠিত এই জোটের ঘোষণা দেওয়া হবে রোববার বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও নতুন […]
নতুন তিন দলীয় রাজনৈতিক জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আজ হতে যাচ্ছে। ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)–এই তিন দলের সমন্বয়ে গঠিত এই জোটের ঘোষণা দেওয়া হবে রোববার বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও নতুন রাজনৈতিক সমীকরণ গড়ার লক্ষ্যে ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ শীর্ষক এই উদ্যোগের ঘোষণা আসছে। তার ভাষায়, বিকেল ৪টার সংবাদ সম্মেলন থেকেই জোট গঠনের বিষয়টি জনসমক্ষে আনবে তারা।
তিনি আরও জানান, এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেবেন।