সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:৫৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ আসিফের

দেশের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা, ভয়ভীতি ও হুমকির অভিযোগ তুলেছেন দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভিযোগ অনুযায়ী, শুধু নেতাকর্মীরাই নন—তাদের পরিবার ও বাড়িঘরও হামলা ও হুমকির মুখে পড়ছে। শুক্রবার ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এ […]

এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ আসিফের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা, ভয়ভীতি ও হুমকির অভিযোগ তুলেছেন দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভিযোগ অনুযায়ী, শুধু নেতাকর্মীরাই নন—তাদের পরিবার ও বাড়িঘরও হামলা ও হুমকির মুখে পড়ছে।

শুক্রবার ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘সারাদেশের বিভিন্ন স্থানে এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। তাদের বাড়িঘর এবং পরিবারের সদস্যরা হুমকির সম্মুখীন হচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘যারা নির্বাচনে বিজয়ী হয়েছেন, তারা যেন নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করেন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধী দল ও ভিন্নমতের মানুষের ওপর নিপীড়নের মধ্য দিয়ে হয়, তবে তা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক ও হতাশাজনক হবে।’

এনসিপির পক্ষ থেকে এসব ঘটনায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সকল রাজনৈতিক দলকে সংযম প্রদর্শন এবং সহনশীল আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ