জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগে গত ২২ এপ্রিল তার মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। এরপর […]
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগে গত ২২ এপ্রিল তার মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। এরপর প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।
আদালত সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম ৪টা ১৯ মিনিটে তার মনোনয়নপত্র জমা দেন, যার কারণে তা বাতিল করা হয়েছিল।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।