চলতি এপ্রিল মাসে দেশে একাধিক দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দুই থেকে চারটি মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে। তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, আর পরিস্থিতি আরও খারাপ হলে তা ৪২ ডিগ্রির কাছাকাছিও পৌঁছাতে […]
ছবি: সংগৃহীত
চলতি এপ্রিল মাসে দেশে একাধিক দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দুই থেকে চারটি মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে। তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, আর পরিস্থিতি আরও খারাপ হলে তা ৪২ ডিগ্রির কাছাকাছিও পৌঁছাতে পারে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এপ্রিল মাসব্যাপী আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এ ছাড়া দেশে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখি ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাসে মাসজুড়ে তাপমাত্রা ও আবহাওয়ার বড় ধরনের ওঠানামার ইঙ্গিত মিলেছে, যা জনজীবনে প্রভাব ফেলতে পারে।