সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৯:৪৩ এএম, ২২ ডিসেম্বর ২০২৫

এবার খুলনায় এনসিপি নেতাকে গুলি

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় তিনি আহত হন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলির পর স্থানীয়রা দ্রুত […]

এবার খুলনায় এনসিপি নেতাকে গুলি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় তিনি আহত হন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলির পর স্থানীয়রা দ্রুত মোতালেব শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে চিকিৎসকদের কাছ থেকে জানা গেছে, তার কানের পাশে গুলি লেগেছে।

পরবর্তীতে আঘাতের অবস্থা আরও ভালোভাবে নির্ণয়ের জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে সিটি স্ক্যান করাতে নেয়া হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ