সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৫:২৬ অপরাহ্ন, ৩ ফেব্রুয়ারি ২০২৬

এবার জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। এর আগে দলটির আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগও সামনে আসে। এ বিষয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে অভিযোগের কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান […]

এবার জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। এর আগে দলটির আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগও সামনে আসে।

এ বিষয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে অভিযোগের কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে। সম্প্রতি দলের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার পর এবার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের অ্যাকাউন্টও একই ধরনের হামলার শিকার হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৩১ মিনিটের দিকে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে ওই অ্যাকাউন্ট থেকে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়া হয়। বিষয়টি দলের কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে পোস্টটি মুছে ফেলা হয় এবং অ্যাকাউন্টটি সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়।

ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এ ধরনের গুরুতর অপরাধে জড়িত, তারা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ইনশাআল্লাহ অচিরেই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ