আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। রোববার রাতে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ফেসবুকে দেওয়া পোস্টে মনজিলা সুলতানা ঝুমা লেখেন, এনসিপি প্রাথমিকভাবে যেসব ১২৫টি আসনে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তার মধ্যে খাগড়াছড়ি-২৯৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে তাকে […]
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। রোববার রাতে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুকে দেওয়া পোস্টে মনজিলা সুলতানা ঝুমা লেখেন, এনসিপি প্রাথমিকভাবে যেসব ১২৫টি আসনে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তার মধ্যে খাগড়াছড়ি-২৯৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে তাকে মনোনীত করা হয়েছিল। গত ২৪ ডিসেম্বর তার পক্ষে দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মনোনয়নপত্র সংগ্রহ করেন। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থাকলেও তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পোস্টে তিনি আরও জানান, এই সিদ্ধান্তের বিষয়টি তিনি আগেই দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে অবহিত করেছেন। তিনি লিখেছেন, ‘আজ প্রায় দুই ঘণ্টা আগেই দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না।’
নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে মনজিলা ঝুমা বলেন, তরুণদের নেতৃত্বের ওপর তার আস্থা রয়েছে। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘আমি বিশ্বাস করি তরুণরা সংসদে যাবে, আজ নয়তো কাল।’
এনসিপির একজন মনোনীত প্রার্থীর এভাবে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় সংশ্লিষ্ট আসন ও দলীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। দলীয় পর্যায়ে এ সিদ্ধান্তের প্রভাব কী হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো এনসিপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।