২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে গোল করে চলতি আসরে নিজের গোলসংখ্যা দাঁড় করিয়েছেন ৮-এ। মাত্র পাঁচ ম্যাচে এই কীর্তি গড়ে গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে উঠে গেছেন তিনি। এই গোলের মাধ্যমে মেসি ছাড়িয়ে গেছেন ২০২২ কাতার বিশ্বকাপে নিজের করা ৭ গোলের রেকর্ডও। ওই আসরে তার […]
ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে গোল করে চলতি আসরে নিজের গোলসংখ্যা দাঁড় করিয়েছেন ৮-এ। মাত্র পাঁচ ম্যাচে এই কীর্তি গড়ে গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে উঠে গেছেন তিনি।
এই গোলের মাধ্যমে মেসি ছাড়িয়ে গেছেন ২০২২ কাতার বিশ্বকাপে নিজের করা ৭ গোলের রেকর্ডও। ওই আসরে তার নেতৃত্বেই দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে গোল করতে পারেননি মেসি। সেই ম্যাচে একটি পেনাল্টিও মিস করেছিলেন তিনি। তবে সৌদি আরব, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের বিপক্ষে গোল করে টুর্নামেন্ট শেষ করেছিলেন ৭ গোল নিয়ে।
এবারের বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল, জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে নেমে একটি গোল, শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে একটি গোল এবং শেষ ষোলোতে মিশরের বিপক্ষেও নাম লেখান গোলদাতার তালিকায়।
এই ধারাবাহিক পারফরম্যান্সে বর্তমানে তার গোলসংখ্যা ৮, যা তাকে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে নিয়ে গেছে। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের গোল ৭টি।
একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও নিজের অবস্থান আরও শক্ত করেছেন মেসি। মিশরের বিপক্ষে গোলের পর বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২১-এ। অন্যদিকে এমবাপ্পের গোলসংখ্যা এখন ১৯।
বিশ্বকাপে আর্জেন্টিনার অভিযান এখনও চলমান। ফলে গোল্ডেন বুটের লড়াইয়ে নিজের ব্যবধান আরও বাড়ানোর সুযোগ রয়েছে মেসির সামনে।