সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১০:১০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। অতীতের ১৬ আসরে ফাইনালে দেখা হয়নি এই দুই দলের। যে কারণে এশিয়া কাপের এটা একটা ঐতিহাসিক ফাইনাল। ঐতিহাসিক এই ফাইনালে শিরোপা জয়ের নজির গড়তে […]

এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান।

অতীতের ১৬ আসরে ফাইনালে দেখা হয়নি এই দুই দলের। যে কারণে এশিয়া কাপের এটা একটা ঐতিহাসিক ফাইনাল। ঐতিহাসিক এই ফাইনালে শিরোপা জয়ের নজির গড়তে চায় দুই দলই।

এশিয়া কাপের গত ১৬ আসরের মধ্যে রেকর্ড ৮বার শিরোপা জিতে নেয় ভারত। আজ তাদের সামনে নবম শিরোপা জয়ের হাতছানি।

অন্যদিকে পাকিস্তান অতীতে পাঁচবার এশিয়া কাপের ফাইনালে খেললেও তিনবার শ্রীলংকার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে।

২০০০ সালে শ্রীলংকা আর ২০১২ সালে বাংলাদেশ ঢাকায় হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান ক্রিকেট দল। আজ চির শত্রু ভারতকে হারিয়ে তৃতীয় শিরোপা জয়ের হাতছানি পাকিস্তানের সামনে।

অতীত পরিসংখ্যান, টিম কম্বিনেশন এবং সাম্প্রতিক পারফরম্যান্সে পাকিস্তানের তুলনায় যোজন যোজন ব্যবধানে এগিয়ে ভারত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ