পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ৩টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, ওমরাহ পালন শেষে আগামী ৬ মার্চ সকালে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। […]
ছবি: সংগৃহীত
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ৩টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন।
দলীয় সূত্রে জানানো হয়েছে, ওমরাহ পালন শেষে আগামী ৬ মার্চ সকালে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরসংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন।