সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৫:১৭ পিএম, ৬ আগস্ট ২০২৬

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে গেছে ৭ শতাধিক স্থাপনা, নিরাপদে সরানো হয়েছে ৬৫ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন কাউন্টিতে ভয়াবহ দাবানল দ্রুত বিস্তার লাভ করে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে। ‘অটাম লেন ফায়ার’, ‘ফেয়ারভিউ ফায়ার’ এবং ‘ওল্ড ট্রেইলস ফায়ার’ নামে তিনটি বড় দাবানল ইতোমধ্যে প্রায় ৮ হাজার একর এলাকা পুড়িয়ে ফেলেছে। সোমবার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দাবানলের তীব্রতায় এখন পর্যন্ত ৭ শতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস […]

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে গেছে ৭ শতাধিক স্থাপনা, নিরাপদে সরানো হয়েছে ৬৫ হাজার মানুষ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন কাউন্টিতে ভয়াবহ দাবানল দ্রুত বিস্তার লাভ করে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে। ‘অটাম লেন ফায়ার’, ‘ফেয়ারভিউ ফায়ার’ এবং ‘ওল্ড ট্রেইলস ফায়ার’ নামে তিনটি বড় দাবানল ইতোমধ্যে প্রায় ৮ হাজার একর এলাকা পুড়িয়ে ফেলেছে। সোমবার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

দাবানলের তীব্রতায় এখন পর্যন্ত ৭ শতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৬৫ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

ওয়াশিংটনের পাবলিক ল্যান্ডস কমিশনার ডেভ আপথেগ্রোভ এই পরিস্থিতিকে ‘মহাবিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছেন। রেড ক্রসের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ব্র্যাড কিসারম্যান বলেন, শত শত পরিবার মুহূর্তের মধ্যে তাদের বসতভিটা হারিয়েছে এবং পুরো অঞ্চল মানবিক সংকটে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিস্তীর্ণ এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। বহু বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, কোথাও কোথাও শুধু চিমনিগুলো দাঁড়িয়ে রয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য স্পোকেন শহরের প্রধান কনভেনশন সেন্টারে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে ইতোমধ্যে কয়েকশ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন।

বর্তমানে ওয়াশিংটন অঙ্গরাজ্যজুড়ে ছোট-বড় প্রায় ১৫টি দাবানল সক্রিয় রয়েছে। এসব আগুন মিলিয়ে প্রায় আড়াই লাখ একর এলাকায় ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

দাবানল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা প্রায় ৫ হাজার অগ্নিনির্বাপক কর্মী ও ন্যাশনাল গার্ডের সদস্যরা একযোগে কাজ করছেন। আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় আগুন নিয়ন্ত্রণে অগ্রগতি হলেও, সপ্তাহের শেষ দিকে আবারও তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টির সম্ভাবনা না থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুধু ওয়াশিংটন নয়, উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য অঙ্গরাজ্য—আইডাহো, ওরেগন ও ইউটাহেও তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ