ওসমান হাদিকে নিয়ে পোস্টের জেরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রায় ৩০ লাখ ফলোয়ারের পেজটি সম্প্রতি রিমুভ করা হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক বিকল্প ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেন, ওসমান হাদিকে নিয়ে করা পোস্ট ও ভিডিওগুলোতে সংঘবদ্ধভাবে রিপোর্ট ও স্ট্রাইক […]
ওসমান হাদিকে নিয়ে পোস্টের জেরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রায় ৩০ লাখ ফলোয়ারের পেজটি সম্প্রতি রিমুভ করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এক বিকল্প ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেন, ওসমান হাদিকে নিয়ে করা পোস্ট ও ভিডিওগুলোতে সংঘবদ্ধভাবে রিপোর্ট ও স্ট্রাইক দেওয়া হয়েছে।
তার দাবি, টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে পরিকল্পিতভাবে রিপোর্ট করা হয় এবং হাদিকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক পড়ার পর পেজটি মুছে ফেলা হয়।