সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:৪৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্য নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া। শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের অভিযানে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের […]

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্য নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের অভিযানে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রসঙ্গে তোফায়েল আহমেদ মিয়া বলেন, তিনি কেন এমন বক্তব্য দিয়েছেন, সেটি জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে তিনি মনে করেন।

সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি জুলাই গণহত্যার বিচার, সংস্কার এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে এনসিপিসহ ১১ দলীয় জোটের রাজপথের আন্দোলন নিয়ে কথা বলেন।

ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে বলতে শোনা যায়, সরকার তাদের তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে ককটেল বিস্ফোরণ আর হবে না।

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরাই জড়িত কি না, নাকি অন্য কেউও এর সঙ্গে যুক্ত রয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবেও ডিএমপির যুগ্ম কমিশনার নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা বলেন।

তবে নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে কি না, জানতে চাইলে তোফায়েল আহমেদ মিয়া বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত দিতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ