কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, একদল দুর্বৃত্ত স্টুডিওতে ঢুকে সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী নিয়ে যায়। এ সময় স্টুডিওর বিভিন্ন জিনিসপত্রও ভাঙচুর করা হয়। তবে হামলা ও লুটপাটের […]
ছবি: সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, একদল দুর্বৃত্ত স্টুডিওতে ঢুকে সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী নিয়ে যায়। এ সময় স্টুডিওর বিভিন্ন জিনিসপত্রও ভাঙচুর করা হয়।
তবে হামলা ও লুটপাটের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সালমান মুক্তাদির সাংবাদিকদের কাছে দাবি করেন, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে তার স্টুডিওতে এ হামলা ও লুটপাট চালানো হয়েছে।
ঘটনার বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।