সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:০৩ অপরাহ্ন, ১৫ মে ২০২৬

কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই এনসিপি থেকে একসঙ্গে ২২ নেতার পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি ঘিরে বড় ধরনের ভাঙনের ঘটনা ঘটেছে। কমিটি ঘোষণার একদিনের মাথায় একযোগে পদত্যাগ করেছেন ২২ জন নেতাকর্মী। শুক্রবার সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ। এর আগে বৃহস্পতিবার ১৬৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং […]

কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই এনসিপি থেকে একসঙ্গে ২২ নেতার পদত্যাগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি ঘিরে বড় ধরনের ভাঙনের ঘটনা ঘটেছে। কমিটি ঘোষণার একদিনের মাথায় একযোগে পদত্যাগ করেছেন ২২ জন নেতাকর্মী।

শুক্রবার সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ। এর আগে বৃহস্পতিবার ১৬৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্য সচিব করা হয়েছিল।

পদত্যাগী নেতাদের অভিযোগ, নতুন কমিটিতে ত্যাগী ও মাঠপর্যায়ের কর্মীদের মূল্যায়ন করা হয়নি। বরং বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে পদ বাণিজ্য, চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও নারী কেলেঙ্কারির অভিযোগও তোলেন তারা।

দপ্তর সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানো রাফসান জানি রিয়াজ বলেন, দলের জন্য দীর্ঘদিন কাজ করা নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। কমিটি পুনর্মূল্যায়নের দাবিও জানান তিনি। বিষয়টি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছেও তুলে ধরা হবে বলে জানান।

সহসাংগঠনিক সম্পাদক পদ ছেড়ে দেওয়া হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, আদর্শভিত্তিক ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা নিয়ে তারা এনসিপির সঙ্গে যুক্ত হয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন এবং অনৈতিক কর্মকাণ্ডে তারা হতাশ হয়েছেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহসাংগঠনিক সম্পাদক ও সদস্য। তাদের মধ্যে আছেন সৈয়দ এহছানুল হক, কামরুল কায়েস, সোহরাব চৌধুরী, হামিদুল ইসলাম, বদিউল আলম, ইকবাল মাসুদ, রকিবুল ইসলাম, ডা. মাহতাব উদ্দিন আহমদ, সাদমানুর রহমান চৌধুরী, নুরুল আবছার সাইবান, মোস্তফা রাশেদ আজগরসহ আরও অনেকে।

নতুন কমিটি ঘোষণার পরপরই এমন গণপদত্যাগে চট্টগ্রাম মহানগর এনসিপির ভেতরে অস্থিরতা ও নেতৃত্ব সংকট নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ