সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

Uncategorized
১২:৪০ এএম, ৩০ নভেম্বর ২০২৫

কানাডা টরন্টো ফিল্ম ফোরামের দশ বছর পূর্তি

লায়লা নুসরাত, কানাডা   কানাডার টরন্টোর বাংলা টাউনে ফিল্ম ফোরামের নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে “টরন্টো ফিল্ম ফোরাম” এর দশম বছর পূর্তি পালন করা হয়েছে। এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কবি, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনেরা। আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ চলচ্চিত্র, শিল্প-সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে […]

কানাডা টরন্টো ফিল্ম ফোরামের দশ বছর পূর্তি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

লায়লা নুসরাত, কানাডা  

কানাডার টরন্টোর বাংলা টাউনে ফিল্ম ফোরামের নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে “টরন্টো ফিল্ম ফোরাম” এর দশম বছর পূর্তি পালন করা হয়েছে। এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কবি, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনেরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ চলচ্চিত্র, শিল্প-সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে টরন্টো ফিল্ম ফোরাম। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক। অনুষ্ঠানে ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল ফোরামের বিভিন্ন দিক তুলে ধরেন।সভায় দশম বছর পূর্তির কেক কাটা হয়।

উল্লেখ্য, বাংলাদেশি কানাডিয়ানদের সংগঠন “টরন্টো ফিল্ম ফোরাম” প্রবাসে শিল্প-সংস্কৃতির চর্চায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ