দি বাংলা ভয়েস : বাংলাদেশের নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে ইতি বেগম (২১) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ। পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছে। গোপালগঞ্জের মুকসুদপুরে ঘটনাটির পর থেকে নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন। রোববার (৩০ নভেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর […]
দি বাংলা ভয়েস : বাংলাদেশের নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে ইতি বেগম (২১) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ।
পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছে। গোপালগঞ্জের মুকসুদপুরে ঘটনাটির পর থেকে নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন।
রোববার (৩০ নভেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের লায়েক শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।
নিহত ইতি বেগম লতিফপুর গ্রামের রাসেল শেখের স্ত্রী। তিনি জামালপুর জেলার দৌলতপুর সরিষাবাড়ী থানার দৌলতপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে রাসেল শেখের সঙ্গে ইতি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে মনোমালিন্য ও কলহ লেগেই থাকত। গত ২৪ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ইতি বেগম। পরদিন ২৭ নভেম্বর স্বামী রাসেল মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অবশেষে নিখোঁজের সাত দিন পর রাতে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।