সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

Uncategorized
১:২০ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫

হামজাদের খেলা দেখতে গ্যালারিতে শান্তদের কোচ সিমন্স

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে খেলছে বাংলাদেশ দল। ঘরের মাঠের এই ম্যাচ দেখতে মাঠে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক কর্মকর্তা। তাদের সঙ্গে স্টেডিয়ামে বসে ফুটবল ম্যাচ দেখছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। স্টেডিয়ামে প্রবেশের সময় গণমাধ্যমকে সিমন্স বলেন, ‘বাংলাদেশকে সাপোর্ট করতেই মাঠে এসেছি।’ এ ছাড়া তারকা ফুটবলার হামজা চৌধুরিকেও চেনেন বলে […]

Simmons
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে খেলছে বাংলাদেশ দল। ঘরের মাঠের এই ম্যাচ দেখতে মাঠে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক কর্মকর্তা। তাদের সঙ্গে স্টেডিয়ামে বসে ফুটবল ম্যাচ দেখছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স।

স্টেডিয়ামে প্রবেশের সময় গণমাধ্যমকে সিমন্স বলেন, ‘বাংলাদেশকে সাপোর্ট করতেই মাঠে এসেছি।’ এ ছাড়া তারকা ফুটবলার হামজা চৌধুরিকেও চেনেন বলে জানিয়েছেন তিনি।

এই ফুটবল ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানও। তিনি জানিয়েছেন ক্রিকেট খেলার আগে তিনি ফুটবল খেলতেন। মাঠে বসে খেলা উপভোগ করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও।

বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়েছে। শুরুর পর থেকেই উচ্ছ্বাস দেখা যায় সমর্থকদের মধ্যে। সমর্থকদের এই উত্তেজনা ও উন্মাদনা আরও জোর পায় মোরসালিনের গোলে। ১২তম মিনিটে রাকিবকে বল বাড়িয়ে এগিয়ে যান তরুণ এই ফরোয়ার্ড। বক্সে ফিরতি বল পেয়ে আলতো টোকায় জালে জড়ান মোরসালিন। বাধভাঙা উচ্ছ্বাসে মাতে পুরো স্টেডিয়াম। ভারতীয় গোলরক্ষক দ্বিধা নিয়ে এগিয়ে যান ঠিকই, তবে তা গোল বাঁচাতে যথেষ্ট ছিল না। হাফ টাইম শেষ হয় বাংলাদেশের ১-০ লিডে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ