সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

Uncategorized
২:০০ পিএম, ১৮ নভেম্বর ২০২৫

২৪ ঘণ্টায় ৮ জনের নমুনা পরীক্ষা করে একজনের শরীরে মিলল করোনা

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে, এ সময়ে ভাইরাসটিতে কোনো মৃত্যু নেই। ফলে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল (চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত) ৭৩১ জন। মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ […]

Corona
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে, এ সময়ে ভাইরাসটিতে কোনো মৃত্যু নেই। ফলে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল (চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত) ৭৩১ জন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৫০ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। ২০২২ সাল থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসতে থাকে। একপর্যায়ে এটি শূন্যে নেমে আসে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ