ফিফা বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সাধারণত অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় পতাকা মাঠে মেলে ধরা হয়। তবে সৌদি আরবের প্রথম ম্যাচে দেখা গেছে ব্যতিক্রমী এক দৃশ্য। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি; বরং সেটি হাতে উঁচিয়ে ধরে রাখা হয়। বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সৌদি আরবের পতাকার বিশেষ ধর্মীয় […]
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সাধারণত অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় পতাকা মাঠে মেলে ধরা হয়। তবে সৌদি আরবের প্রথম ম্যাচে দেখা গেছে ব্যতিক্রমী এক দৃশ্য। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি; বরং সেটি হাতে উঁচিয়ে ধরে রাখা হয়।
বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সৌদি আরবের পতাকার বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। দেশটির জাতীয় পতাকায় ইসলাম ধর্মের কালেমা তাইয়্যিবা লেখা রয়েছে। এ কারণে সৌদি আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী পতাকাটি কখনো মাটিতে রাখা বা নামানো হয় না।
উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সৌদি আরবের পতাকা মাটিতে না নামিয়ে উঁচিয়ে রাখা হয়। একইসঙ্গে উরুগুয়ের পতাকাও উপরে ধরে রাখা হয়েছিল, যাতে দুই দেশের পতাকার ব্যবস্থাপনায় কোনো বৈষম্য বা বিতর্ক তৈরি না হয়।
জানা গেছে, সৌদি আরবের অনুরোধের পরিপ্রেক্ষিতে ফিফা এই ব্যবস্থা গ্রহণ করে। কালিমাখচিত পতাকার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
ফুটবলপ্রেমীদের মধ্যে বিষয়টি ইতিবাচক সাড়া ফেলেছে। ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়ে ফিফার এই পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।
উল্লেখ্য, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে সৌদি আরব।