নিউইয়র্কের কুইন্সে একটি মসজিদের সঙ্গে যুক্ত ইমাম তাজুল ইসলামকে ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাটির সঙ্গে আরও ভুক্তভোগী জড়িত থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, ৫৫ বছর বয়সী তাজুল ইসলাম জ্যামাইকা এলাকার মসজিদ বিলালে ধর্মীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ইমাম তাজুল ইসলাম কে […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের কুইন্সে একটি মসজিদের সঙ্গে যুক্ত ইমাম তাজুল ইসলামকে ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাটির সঙ্গে আরও ভুক্তভোগী জড়িত থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৫৫ বছর বয়সী তাজুল ইসলাম জ্যামাইকা এলাকার মসজিদ বিলালে ধর্মীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
ইমাম তাজুল ইসলাম কে কুইন্সের শিশু নির্যাতন তদন্ত ইউনিট সোমবার গ্রেফতার করে।
অভিযোগ অনুযায়ী, গত ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিলের মধ্যে চার দফায় তিনি শিশুটির শরীরের সংবেদনশীল স্থানে স্পর্শ করে নির্যাতন করেন।
কুইন্স জেলা অ্যাটর্নির দপ্তর জানায়, শিশুটি বিষয়টি জানালে তদন্ত শুরু হয় এবং প্রাথমিক প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, এর আগে তার বিরুদ্ধে কোনো গ্রেফতারের রেকর্ড ছিল না।
মঙ্গলবার আদালতে হাজির হয়ে তাজুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত তাকে ২৫ হাজার ডলারের বন্ডে জামিনে মুক্তি দিয়েছে এবং পরবর্তী শুনানির জন্য শুক্রবার আবার হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
এ ঘটনায় অভিযুক্তের আইনজীবী ও মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনো তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তদন্তকারীরা বলছেন, সম্ভাব্য আরও ভুক্তভোগীর সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।