নিউইয়র্কের কুইন্সে ১৬ বছরের এক কিশোরের হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত নাকিবুল ইসলাম কোথায় আছে, তা নিয়ে দুশ্চিন্তায় তার পরিবার। তাকে খুঁজে বের করতে মাঠে নেমেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। নাকিবুলের সন্ধান পেতে এখন সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে পুলিশ। কিশোরটির অবস্থান বা তাকে কোথাও দেখা যাওয়ার বিষয়ে সামান্য কোনো তথ্যও পাওয়া […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের কুইন্সে ১৬ বছরের এক কিশোরের হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত নাকিবুল ইসলাম কোথায় আছে, তা নিয়ে দুশ্চিন্তায় তার পরিবার। তাকে খুঁজে বের করতে মাঠে নেমেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।
নাকিবুলের সন্ধান পেতে এখন সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে পুলিশ। কিশোরটির অবস্থান বা তাকে কোথাও দেখা যাওয়ার বিষয়ে সামান্য কোনো তথ্যও পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নাকিবুলকে কোথায় দেখা গেছে কিংবা তার বর্তমান অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে নিউইয়র্ক পুলিশের ১০৩ প্রিসিঙ্কটে যোগাযোগ করা যেতে পারে।
এ জন্য ৮০০-৫৭৭-৮৪৭৭ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
এ ছাড়া নাকিবুলের অবস্থান সম্পর্কে জরুরি কোনো তথ্য জানা থাকলে সরাসরি ৯১১ নম্বরে ফোন করার আহ্বান জানিয়েছে এনওয়াইপিডি।
একজন কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের উৎকণ্ঠার পাশাপাশি পুলিশও এখন তার সন্ধানে কাজ করছে। নাকিবুলকে দ্রুত নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই এখন সবার প্রত্যাশা।