যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোর চিকটোনাগা টাউন কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর সন্তান পারভেজ রহমান। গত মঙ্গলবার (২৫ আগস্ট) দলীয় ভোটে ৪-২ ব্যবধানে তার নিয়োগ চূড়ান্ত হয়। সাবেক ডেমোক্র্যাট কাউন্সিল সদস্য স্টিফেন নোইকির পদত্যাগের পর শূন্য হওয়া আসনে তাকে অন্তর্বর্তীকালীন কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পারভেজ রহমান মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোর চিকটোনাগা টাউন কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর সন্তান পারভেজ রহমান।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) দলীয় ভোটে ৪-২ ব্যবধানে তার নিয়োগ চূড়ান্ত হয়। সাবেক ডেমোক্র্যাট কাউন্সিল সদস্য স্টিফেন নোইকির পদত্যাগের পর শূন্য হওয়া আসনে তাকে অন্তর্বর্তীকালীন কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পারভেজ রহমান মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের বাসিন্দা। তিনি আতাউর রহমানের ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনীতির পাশাপাশি পারভেজ রহমান প্রিন্সিপাল ফিন্যান্স বিজনেস পার্টনার হিসেবে কর্মরত রয়েছেন। চলতি বছরের শেষ পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আগামী নভেম্বর ওই আসনে স্থায়ী প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট হওয়ার কথা রয়েছে। সেখানে জয়ী হলে তিনি পূর্ণ মেয়াদে কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
পারভেজ রহমানের এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা এটিকে কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।