সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:২৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বড় ব্যবধানে জিতলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন ‘১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ফলাফল নিশ্চিত করেন। তিনি জানান, ১১৬টি ভোটকেন্দ্রের সব কটির ফলাফল সংগ্রহ শেষে হাসনাত আবদুল্লাহকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনে শাপলা […]

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বড় ব্যবধানে জিতলেন হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন ‘১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ফলাফল নিশ্চিত করেন। তিনি জানান, ১১৬টি ভোটকেন্দ্রের সব কটির ফলাফল সংগ্রহ শেষে হাসনাত আবদুল্লাহকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হাসনাত আবদুল্লাহ পেয়েছেন মোট ১ লাখ ৭২ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট।

ভোটের হিসাবে বড় ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন হাসনাত আবদুল্লাহ। নির্বাচনী এলাকাজুড়ে তার সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বিজয় নিশ্চিত হওয়ার পর দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ভোটগ্রহণ ও গণনা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ