সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:১২ অপরাহ্ন, ১২ মে ২০২৬

ক্ষমতায় গেলে সীমান্তবর্তী এলাকায় খাল খনন করবে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাদের দল ক্ষমতায় গেলে সীমান্তবর্তী এলাকায় সড়কের পরিবর্তে খাল খনন করা হবে, যাতে সীমান্তপথে মাদক পাচার ঠেকানো যায়। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কলেজছাত্র মো. মোরসালিনের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা সরকার গঠন করলে সীমান্তবর্তী এলাকায় অনেকে রোড […]

ক্ষমতায় গেলে সীমান্তবর্তী এলাকায় খাল খনন করবে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাদের দল ক্ষমতায় গেলে সীমান্তবর্তী এলাকায় সড়কের পরিবর্তে খাল খনন করা হবে, যাতে সীমান্তপথে মাদক পাচার ঠেকানো যায়।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কলেজছাত্র মো. মোরসালিনের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা সরকার গঠন করলে সীমান্তবর্তী এলাকায় অনেকে রোড বানায়, আমরা এখানে খাল খনন করবো। যাতে খন্দকের যুদ্ধের মতো কেউ ওপার থেকে এপারে মাদক পাচার করতে না পারে।”

তিনি আরও অভিযোগ করেন, ভারত সীমান্তঘেঁষা এলাকাগুলোতে মাদক উৎপাদন ও পাচার বাড়ছে, যার নেতিবাচক প্রভাব বাংলাদেশের যুবসমাজের ওপর পড়ছে।

সীমান্ত হত্যা বন্ধ না হলে সীমান্তমুখী লংমার্চের হুঁশিয়ারিও দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তে যাওয়া হবে।

একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে তাদের “চুড়ি পরে বসে থাকতে হবে”।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ