সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:১৪ অপরাহ্ন, ১ মার্চ ২০২৬

খামেনির ইন্তেকালে জামায়াত আমিরের গভীর শোক ও সমবেদনা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি খামেনির মৃত্যুকে ‘শাহাদাত’ হিসেবে উল্লেখ করে ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। ডা. শফিকুর রহমান লেখেন, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শহীদ হওয়ার সংবাদ আমাকে গভীরভাবে ব্যথিত […]

খামেনির ইন্তেকালে জামায়াত আমিরের গভীর শোক ও সমবেদনা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি খামেনির মৃত্যুকে ‘শাহাদাত’ হিসেবে উল্লেখ করে ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ডা. শফিকুর রহমান লেখেন, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শহীদ হওয়ার সংবাদ আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই শোকের মুহূর্তে ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। মহান আল্লাহ যেন তাদের এই দুঃসময় অতিক্রম করার শক্তি ও ধৈর্য দান করেন।”

তিনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতি ইতোমধ্যেই পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে। এই সংঘাত যদি আরও সামরিক উত্তেজনায় রূপ নেয়, তাহলে তা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নয়, বরং সমগ্র অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশেষ করে পবিত্র রমজান মাসে এ ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে আরও হুমকির মুখে ফেলবে।

হামলা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধ করে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে এবং কূটনৈতিক সমাধানের পথে অগ্রসর হতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘসহ বিশ্বনেতাদের দ্রুত কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা গ্রহণের আহ্বান জানান জামায়াত আমির।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ