জুলাই বিপ্লব চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর তিনি এ আপিল দায়ের করেন। এর আগে, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি […]
জুলাই বিপ্লব চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর তিনি এ আপিল দায়ের করেন।
এর আগে, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
চলতি বছরের ১৬ মার্চ প্রসিকিউশন এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করার আবেদন জানায়। পরে ট্রাইব্যুনাল সেই আবেদনে অনুমোদন দেন এবং বিচার প্রক্রিয়া এগিয়ে যায়।