সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৩৯ অপরাহ্ন, ২২ মে ২০২৬

খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম: স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব ও নেতৃত্বগুণ তাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছে। তিনি জানান, একসময় রাজনীতির প্রতি অনাগ্রহ থাকলেও খালেদা জিয়াকে দেখেই তিনি রাজনৈতিক অঙ্গনে আসার সিদ্ধান্ত নেন। শুক্রবার (২২ মে) বেগম খালেদা জিয়ার স্মরণে প্রকাশিত ‘দেশনেত্রী’ শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন […]

খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম: স্পিকার হাফিজ উদ্দিন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব ও নেতৃত্বগুণ তাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছে। তিনি জানান, একসময় রাজনীতির প্রতি অনাগ্রহ থাকলেও খালেদা জিয়াকে দেখেই তিনি রাজনৈতিক অঙ্গনে আসার সিদ্ধান্ত নেন।

শুক্রবার (২২ মে) বেগম খালেদা জিয়ার স্মরণে প্রকাশিত ‘দেশনেত্রী’ শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন স্পিকার।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আমি মূলত রাজনীতিবিমুখ মানুষ ছিলাম। কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, ব্যক্তিত্ব ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতা আমাকে রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ করেছে।”

তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিতে অনুপ্রাণিত করার পেছনেও খালেদা জিয়ার ভূমিকা ছিল বলে তিনি মনে করেন।

স্পিকারের ভাষায়, গৃহবধূ থেকে দেশের নেতৃত্বে উঠে এসে রাষ্ট্র পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়েছেন খালেদা জিয়া, যা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত আচরণ নিয়েও কথা বলেন তিনি। তার মতে, বিএনপি চেয়ারপারসন ছিলেন অত্যন্ত স্বল্পভাষী এবং রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কেও কখনো বিরূপ মন্তব্য করতেন না।

তিনি বলেন, “খালেদা জিয়া যে সাধারণ মানুষের নেতা ছিলেন, তার মৃত্যুর পর মানুষের আবেগ ও শোক দেখেই সেটা আরও বেশি উপলব্ধি করেছি।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ