সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১২:২৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৫

খালেদা জিয়া  হাসপাতালে ভর্তি

দি বাংলা ভয়েস ডেস্ক ঃবিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া  জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান। তিনি বলেন, ম্যাডামের চিকিৎসায়  জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের […]

খালেদা জিয়া  হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক ঃবিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া  জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, ম্যাডামের চিকিৎসায়  জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ গত ১৫ অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ