সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৪৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫

গণঅধিকার ছাড়ছেন রাশেদ, ধানের শীষে ভোটের মাঠে নামার প্রস্তুতি

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান দলটি থেকে সরে দাঁড়িয়ে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগের পর তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, রাশেদ […]

গণঅধিকার ছাড়ছেন রাশেদ, ধানের শীষে ভোটের মাঠে নামার প্রস্তুতি

ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান দলটি থেকে সরে দাঁড়িয়ে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগের পর তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, রাশেদ খান ইতোমধ্যে পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন এবং শনিবার অথবা রোববার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিতে পারেন।

আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদ থেকে সরে দাঁড়িয়ে রাশেদ খান বিএনপিতে যোগ দেবেন এবং দলটির সদস্যপদ গ্রহণ করবেন। এরপর তিনি বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে রাশেদ খানের পদত্যাগের পর গণঅধিকার পরিষদের নতুন সাধারণ সম্পাদক কে হবেন— এ বিষয়ে জানতে চাইলে আবু হানিফ বলেন, দলের উচ্চতর পরিষদের পরবর্তী বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ