সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:৪১ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই: গোলাম পরওয়ার, ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। একই সঙ্গে গণভোটের রায় কার্যকরের দাবিতে জোটের নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়। গোলাম পরওয়ার বলেন, গণভোটের মাধ্যমে […]

গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই: গোলাম পরওয়ার, ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। একই সঙ্গে গণভোটের রায় কার্যকরের দাবিতে জোটের নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের মাধ্যমে কোটি কোটি মানুষ রাষ্ট্রব্যবস্থার সংস্কার, দলীয়করণ ও দুর্নীতিমুক্ত শাসন, এবং একক ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্ব থেকে দেশকে বের করে আনার পক্ষে রায় দিয়েছেন। কিন্তু বর্তমান সরকার সেই গণরায় বাস্তবায়নে পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, সংসদে বিরোধী কণ্ঠরোধ এবং গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে অকার্যকর করে দেওয়ার প্রবণতা গণভোটের চেতনার পরিপন্থী।

সংবাদ সম্মেলনে তিনি দেশের জ্বালানি সংকট, সার সরবরাহ, স্বাস্থ্যখাতের দুরবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যাংকিং খাত নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন, মাঠপর্যায়ে তেলের সংকট, কৃষি যন্ত্রপাতি চালাতে জ্বালানির ঘাটতি এবং ব্যাংক থেকে অস্বাভাবিক ঋণ বিতরণ সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলছে।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করে গোলাম পরওয়ার জানান, আগামী ১৮ এপ্রিল রাজধানীতে গণমিছিল, ২৫ এপ্রিল ঢাকার বাইরে সব মহানগরে গণমিছিল এবং ২ মে দেশের সব জেলা শহরে একই কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ, সেমিনার ও গণসংযোগ কর্মসূচি চলবে।

তিনি আরও বলেন, পরবর্তী ধাপে সব বিভাগে জনসভা আয়োজন করা হবে, যেখানে ১১ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। এর মধ্যেও সরকার যদি গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে ঢাকায় মহাসমাবেশের মতো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এলডিপি, খেলাফত মজলিস, এবি পার্টি, জাগপা ও অন্যান্য শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গণভোটের রায়কে কেন্দ্র করে বিরোধী জোটের ধারাবাহিক রাজপথ কর্মসূচি আগামী দিনের রাজনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ