সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:৩২ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বাংলাদেশ জিতে যাবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বাংলাদেশ জিতে যাবে। মঙ্গলবার রাতে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয়ের মাধ্যমে জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ সুগম হবে। এতে অতীতের নির্যাতন ও নিপীড়নের অবসান ঘটবে এবং তার ন্যায়সংগত বিচার […]

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বাংলাদেশ জিতে যাবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বাংলাদেশ জিতে যাবে। মঙ্গলবার রাতে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয়ের মাধ্যমে জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ সুগম হবে। এতে অতীতের নির্যাতন ও নিপীড়নের অবসান ঘটবে এবং তার ন্যায়সংগত বিচার নিশ্চিত হবে। একই সঙ্গে শহীদ শরিফ ওসমান হাদির পরিবার ন্যায়বিচার পাবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়। তরুণদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, যুবকদের বেকার ভাতা নয়, বরং কাজের সুযোগ সৃষ্টি করাই তাদের লক্ষ্য। কর্মসংস্থানের মাধ্যমে তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই তাদের রাজনীতির মূল উদ্দেশ্য।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ