সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:০০ অপরাহ্ন, ১৩ মে ২০২৬

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না।” রাশেদ খাঁন অভিযোগ করেন, অতীতে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে ইসলামীকে বিভিন্নভাবে গালিগালাজ করেছেন। অথচ […]

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন।

বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না।”

রাশেদ খাঁন অভিযোগ করেন, অতীতে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে ইসলামীকে বিভিন্নভাবে গালিগালাজ করেছেন। অথচ এখন জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে বিএনপিকে আক্রমণ করছেন।

ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রাশেদ খাঁন লেখেন—

“গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না। অতীতে সে জামায়াতে ইসলামীকে গালিগালাজ করেছে। এখন জামায়াতের সাথে মিতালি করে বিএনপিকে গালিগালাজ করছে।”

এরপর তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতে জামায়াতে ইসলামী সম্পর্কে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছিলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, পাটওয়ারী জামায়াতকে নিয়ে বলেছিলেন—

“জামায়াতে ইসলামী ভারতের এক্সটেনশন”
“সংস্কারের নামে ভণ্ডামি করছে”
“মুনাফেকের দল”
“ধর্মের নামে চেতনার ব্যবসা করছে”
“জামায়াতের মুখে এক, অন্তরে আরেক”
“জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না”
“তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী”

রাশেদ খাঁনের এই পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিএনপি, এনসিপি ও জামায়াতকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য এবং রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক চলছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, জোটের সম্ভাবনা ও আদর্শগত অবস্থান নিয়ে চলমান টানাপোড়েনের মধ্যেই এ ধরনের বক্তব্য নতুন উত্তেজনা তৈরি করছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ