জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদানের গুঞ্জন নিয়ে চলমান আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সাম্প্রতিক এক পোস্টে তিনি লিখেছেন, “গুজব রটায় নিন্দুকরা, ছড়ায় বোকারা, আর বিশ্বাস করে গাধারা।” রাজনৈতিক মহলে তার এই বার্তাকে ছড়িয়ে পড়া গুঞ্জনের সরাসরি জবাব হিসেবে দেখা হচ্ছে। গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল, রুমিন ফারহানা শিগগিরই […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদানের গুঞ্জন নিয়ে চলমান আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সাম্প্রতিক এক পোস্টে তিনি লিখেছেন, “গুজব রটায় নিন্দুকরা, ছড়ায় বোকারা, আর বিশ্বাস করে গাধারা।” রাজনৈতিক মহলে তার এই বার্তাকে ছড়িয়ে পড়া গুঞ্জনের সরাসরি জবাব হিসেবে দেখা হচ্ছে।
গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল, রুমিন ফারহানা শিগগিরই এনসিপিতে যোগ দিতে পারেন। বিশেষ করে জুলাই আন্দোলনের পক্ষের বিভিন্ন শক্তিকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগে তার নাম সামনে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়।
তবে রুমিন ফারহানার সাম্প্রতিক পোস্টে তিনি কোনো দলের নাম উল্লেখ না করলেও, “গুজব রটায় নিন্দুকরা, ছড়ায় বোকারা, আর বিশ্বাস করে গাধারা”—এই বক্তব্যটি অনেকেই তার দলবদলের খবরের প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরাসরি অস্বীকার না করেও এমন বার্তার মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন যে, অন্তত এই মুহূর্তে এনসিপিতে যোগদানের বিষয়টি বাস্তব নয়। বরং তিনি পুরো বিষয়টিকে গুজব হিসেবেই দেখছেন।
এর আগে বিভিন্ন সূত্রে খবর আসে, এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং বৃহত্তর রাজনৈতিক সমন্বয়ের অংশ হিসেবে কয়েকজন পরিচিত মুখের সঙ্গে আলোচনা চলছে। সেই তালিকায় রুমিন ফারহানার নামও ছিল বলে বিভিন্ন মহলে আলোচনা হয়।
তবে এনসিপির পক্ষ থেকেও এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব আগেই জানিয়েছিলেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আলোচনা হলেও রুমিন ফারহানার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রুমিন ফারহানার এই সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ বার্তার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, তার এই বক্তব্য ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা কিছুটা থামালেও পুরোপুরি বন্ধ করেনি।