বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ গ্লোব সকার অ্যাওয়ার্ডে এবার প্রত্যাশিতভাবেই সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন উসমান ডেম্বেলে। প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট জয়ের পর গ্লোব সকারের মঞ্চেও আধিপত্য দেখালেন ফরাসি এই তারকা। এক বছরের পারফরম্যান্স বিবেচনায় দেওয়া গ্লোব সকার অ্যাওয়ার্ডে ২০২৫ সালে ডেম্বেলের অর্জন ছিল […]
বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ গ্লোব সকার অ্যাওয়ার্ডে এবার প্রত্যাশিতভাবেই সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন উসমান ডেম্বেলে। প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট জয়ের পর গ্লোব সকারের মঞ্চেও আধিপত্য দেখালেন ফরাসি এই তারকা।
এক বছরের পারফরম্যান্স বিবেচনায় দেওয়া গ্লোব সকার অ্যাওয়ার্ডে ২০২৫ সালে ডেম্বেলের অর্জন ছিল চোখে পড়ার মতো। এই বছরে তিনি করেছেন ৩৩ গোল ও ১৫টি অ্যাসিস্ট। গত বছর এই পুরস্কার জিতেছিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এই পুরস্কারের জন্য প্রথম ধাপে মনোনীতদের মধ্য থেকে জনসাধারণের ভোটে চূড়ান্ত প্রার্থীদের বাছাই করা হয়। এরপর দ্বিতীয় ধাপে জনভোটের পাশাপাশি সাংবাদিক, কোচ, এজেন্ট ও সাবেক ফুটবলারদের নিয়ে গঠিত জুরি বোর্ডের মতামতের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এবারের আসরে বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক বড় নাম পুরস্কার জিতেছেন। মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন পিএসজির দেজিরে দুয়ে। সেরা কোচের পুরস্কার জিতেছেন লুইস এনরিকে এবং সেরা ক্লাব নির্বাচিত হয়েছে পিএসজি।
বার্সেলোনা ও ক্লাব সংশ্লিষ্টরা এবার চারটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে পুরস্কার ঘরে তুলেছে। আইতানা বোনমাতি হয়েছেন সেরা নারী ফুটবলার, বার্সেলোনা জিতেছে সেরা নারী ফুটবল দলের স্বীকৃতি। তরুণ বিস্ময় লামিন ইয়ামাল পেয়েছেন সেরা ফরোয়ার্ড ও ম্যারাডোনা পুরস্কার।
এছাড়াও গ্লোব সকার অ্যাওয়ার্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো পেয়েছেন—
সব মিলিয়ে এবারের গ্লোব সকার অ্যাওয়ার্ডে আধুনিক ফুটবলের তারকা থেকে শুরু করে কিংবদন্তি নামগুলোর সম্মিলনে এক স্মরণীয় আয়োজন সম্পন্ন হয়েছে।