সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৭:১০ এএম, ২ নভেম্বর ২০২৫

চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ি শ্রমিক নিহত

রাজধানীর চকবাজারে কারা প্রিজন ট্রাকের ধাক্কায় সোহাগ হাওলাদার (৩০) নামে এক ঠেলাগাড়ি শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা কারা প্রিজন ট্রাকটি ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। রবিবার (২ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে নাজিমুদ্দিন রোডের বড় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সোহাগের সহকর্মী আশরাফুল ইসলাম বলেন, ‘দুপুরে আগামাছি লেন থেকে আমরা চারজন […]

চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ি শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানীর চকবাজারে কারা প্রিজন ট্রাকের ধাক্কায় সোহাগ হাওলাদার (৩০) নামে এক ঠেলাগাড়ি শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা কারা প্রিজন ট্রাকটি ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। রবিবার (২ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে নাজিমুদ্দিন রোডের বড় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগের সহকর্মী আশরাফুল ইসলাম বলেন, ‘দুপুরে আগামাছি লেন থেকে আমরা চারজন ইট বহন করে নাজিমুদ্দিন রোড দিয়ে যাচ্ছিলাম। বড় মসজিদের সামনে পৌঁছালে দ্রুতগতির প্রিজন ট্রাক সোহাগের ঠেলাগাড়িতে ধাক্কা দেয়। এতে সে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে, ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
উল্লেখ্য, নিহত সোহাগ বরিশালের মুলাদী উপজেলার চর পোদ্দা গ্রামের কৃষক দুলাল হাওলাদারের ছেলে। তিনি বর্তমানে পরিবারসহ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ