চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে অনলাইনভিত্তিক একটি অভিযোগ প্ল্যাটফর্ম চালু করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের জামায়াত জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার তিনি chandabaaj.com নামে এই ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে চালু করেন। বুধবার বিষয়টি নিশ্চিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এখন থেকে দেশের যেকোনো প্রান্তে চাঁদাবাজির ঘটনা ঘটলে ভুক্তভোগীরা প্রয়োজনীয় তথ্য ও প্রমাণসহ তাৎক্ষণিকভাবে […]
ছবি: সংগৃহীত
চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে অনলাইনভিত্তিক একটি অভিযোগ প্ল্যাটফর্ম চালু করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের জামায়াত জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার তিনি chandabaaj.com নামে এই ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে চালু করেন।
বুধবার বিষয়টি নিশ্চিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এখন থেকে দেশের যেকোনো প্রান্তে চাঁদাবাজির ঘটনা ঘটলে ভুক্তভোগীরা প্রয়োজনীয় তথ্য ও প্রমাণসহ তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটটিতে অভিযোগ জানাতে পারবেন। এতে করে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের পথ সুগম হবে।
তিনি বলেন, “আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণসহ রিপোর্ট করুন। আমরা প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করব।”
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়েবসাইট চালুর প্রথম দিন বুধবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশ থেকে মোট আটটি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো স্থান নেই। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”