হংকংকে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে চাপে পড়ে যায় টাইগাররা। ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে এবারের আসরে তৃতীয় ম্যাচে নামার আগে বাংলাদেশের সামনে সমীকরণ ছিল-হারলেই বিদায় নিশ্চিত। এমন কঠিন সমীকরণের ম্যাচে আফগানদের বিপক্ষে উড়ন্ত সূচনার পরও ১৫৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। মাঝারি এই স্কোর নিয়েই নাসুম […]
হংকংকে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে চাপে পড়ে যায় টাইগাররা। ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে এবারের আসরে তৃতীয় ম্যাচে নামার আগে বাংলাদেশের সামনে সমীকরণ ছিল-হারলেই বিদায় নিশ্চিত।
এমন কঠিন সমীকরণের ম্যাচে আফগানদের বিপক্ষে উড়ন্ত সূচনার পরও ১৫৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। মাঝারি এই স্কোর নিয়েই নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানদের দুর্দান্ত বোলিংয়ে ৮ রানের জয় পায় বাংলাদেশ। এই জয়ে এশিয়া কাপের সুপার ফোরে ওঠার আশা টিকে আছে।
কঠিন চাপের ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা রমিজ রাজা।
তিনি বলেন, ‘মাস্ট উইন ম্যাচে বাংলাদেশ খুব ভালো খেলেছে। এমন চাপের মধ্যে সাধারণত দল ভেঙে পড়ে। কিন্তু বাংলাদেশ দারুণ মানসিক দৃঢ়তা দেখিয়েছে।’
তিনি বিশেষভাবে মোস্তাফিজুর রহমানের তিন উইকেট ও ম্যাচসেরা নাসুম আহমেদের বোলিংয়ের প্রশংসা করেন। নাসুমের দুই গুরুত্বপূর্ণ উইকেটকে তিনি ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেছেন।
এছাড়া আফগানিস্তানের ব্যাটিং দুর্বলতা নিয়েও মন্তব্য করেছেন রমিজ। তার মতে, রান তাড়ার সময় চাপ সামলাতে না পেরে তারা পরিকল্পনা থেকে সরে আসে। বিশেষ করে রহমানুল্লাহ গুরবাজ নিজের মতো খেলে দলের ক্ষতি করেন।
বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে রমিজ রাজা বলেন, ‘বাংলাদেশ এখনো শ্বাস নিচ্ছে। জয়টা তাদের টুর্নামেন্টে টিকে থাকার সুযোগ দিয়েছে।’