Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৩:৫৩ পিএম, ২৩ জুলাই ২০২৬

চিত্রনায়ক সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩০ আগস্ট

চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলায় তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ […]

চিত্রনায়ক সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩০ আগস্ট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলায় তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—সামীরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, অভিনেতা ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। পরে গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরদিন রমনা থানায় আনুষ্ঠানিক হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ঘটনার দিন সালমান শাহকে তার বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পথে তার গলায় দড়ির দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, সালমান শাহের বাবা কমর উদ্দীন আহমদ চৌধুরী জীবদ্দশায় তার ছেলের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করেছিলেন এবং ১৯৯৭ সালে আদালতে অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে তদন্তের আবেদন করেছিলেন। তার মৃত্যুর পর মামলাটি পরিচালনা করছেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর।

বাদীপক্ষের অভিযোগ, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পরের যোগসাজশে সালমান শাহকে হত্যা করেছেন। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের পর মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ