সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:৫৯ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬

চুপ্পুকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচার করুন: এনসিপি

সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সদস্যসচিব আখতার হোসেন। আখতার হোসেন বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্রে অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হলেও সেখানে এমন কিছু বক্তব্য যুক্ত করা হয়েছে, যা […]

চুপ্পুকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচার করুন: এনসিপি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সদস্যসচিব আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্রে অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হলেও সেখানে এমন কিছু বক্তব্য যুক্ত করা হয়েছে, যা তার জন্য একটি ‘নিরাপদ প্রস্থান’ নিশ্চিত করার প্রচেষ্টা বলে মনে হয়।

তার ভাষ্য অনুযায়ী, পদত্যাগপত্রে দেওয়া ব্যাখ্যাগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এগুলোর মাধ্যমে দায় এড়ানোর সুযোগ তৈরি করা হচ্ছে। তাই তাকে কোনোভাবেই নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত নয়; বরং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আরও বলেন, মো. সাহাবুদ্দিন ‘ফ্যাসিবাদের সহযোগী’ হিসেবে কাজ করেছেন বলে তাদের অভিযোগ। তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের ন্যায়বিচার পূর্ণতা পাবে না বলেও দাবি করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালে সাংবিধানিক দায়মুক্তির কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকতে পারে। তবে পদত্যাগের পর সেই দায়মুক্তির সুযোগ আর নেই।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিয়ে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা উচিত।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করতে এবং গণঅভ্যুত্থান-সংক্রান্ত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ