সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:৩৫ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা জানিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারের কার্যক্রম পর্যবেক্ষণে একটি কার্যকর ‘ওয়াচডগ’ হিসেবে কাজ করবে এই ছায়া মন্ত্রিসভা। তিনি লেখেন, ছায়া মন্ত্রিসভা গঠনের […]

ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিলেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা জানিয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারের কার্যক্রম পর্যবেক্ষণে একটি কার্যকর ‘ওয়াচডগ’ হিসেবে কাজ করবে এই ছায়া মন্ত্রিসভা। তিনি লেখেন, ছায়া মন্ত্রিসভা গঠনের মাধ্যমে সরকারের প্রতিটি উদ্যোগ নজরদারির আওতায় আনা হবে এবং জনস্বার্থে প্রয়োজনীয় মতামত ও প্রস্তাব তুলে ধরা হবে।

এর আগে শনিবার রাতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির সামাজিক যোগাযোগমাধ্যমে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দেন। তিনি তার পোস্টে আশাবাদ ব্যক্ত করে জানান, শিগগিরই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ছায়া মন্ত্রিসভা সাধারণত বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত হয়। এর উদ্দেশ্য হলো সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, ভুলত্রুটি তুলে ধরা এবং বিকল্প নীতিগত প্রস্তাব দেওয়া। যদিও ছায়া মন্ত্রিসভার কোনো নির্বাহী ক্ষমতা থাকে না, তবুও এটি সরকারকে নিয়মিত জবাবদিহির আওতায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার জন্য বিরোধী দলকে প্রস্তুত করে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ