আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে জনগণের প্রত্যাশা দ্রুততার সঙ্গে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দিকেই রয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বিষয়ক অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আমিনুল ইসলাম বলেন, “সোশ্যাল মিডিয়ায় […]
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে জনগণের প্রত্যাশা দ্রুততার সঙ্গে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দিকেই রয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শনিবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বিষয়ক অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, “সোশ্যাল মিডিয়ায় দেখলাম, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে চান। তিনি ডিসেম্বরে কেন, বিচারের মুখোমুখি করতে জনগণ তাকে কালই দেশে আনতে চায়।”
তিনি আরও বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য বাংলাদেশের মানুষের কাছে আর কোনো গ্রহণযোগ্য জায়গা নেই।
চিফ প্রসিকিউটর বলেন, জুলাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট আসামিদের বিচার চলার পাশাপাশি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে সংঘটিত অপরাধও তদন্তাধীন রয়েছে। শিগগিরই দলটিকে বিচারের মুখোমুখি করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ উন্মোচন করা হয়।